নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে কৃষকরা নিজেদের জমিতে গড়ে তুলেছে জমিদার সিটি
রূপগঞ্জে কৃষকরা নিজেদের জমিতে গড়ে তুলেছে জমিদার সিটি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে কৃষকরা নিজের জমি দিয়ে গড়ে তুলেছে জমিদার সিটি নামে একটি হাউজিং প্রকল্প। উপজেলার ভোলাবো ইউনিয়ন চারিতালুক এলাকার কৃষকরা ভূমিদস্যুদের হাত থেকে তাদের নিজেদের জমি রক্ষা করতে এ উদ্যেগ নেয় বলে জানা যায় ।
গতকাল মঙ্গলবার চারিতালুক এলাকার প্রায় শতাধিক কৃষক সংঘবদ্ধ হয়ে প্রায় ৪’শ বিঘা জমিতে সাইনবোর্ড টানিয়ে উদ্বোধন করে জমিদার সিটি নামের এ হাউজিং প্রকল্পটি। এ সময় উপস্থিত ছিলেন এলাকার কৃষক ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষকরা জানায়, চারিতালুক এলাকায় বেশ কয়েকটি হাউজিং কোম্পানী রয়েছে। তারা রাতের আধাঁরে আমাদের কৃষি জমি বালু ভরাট করে জোর পূর্বক দখলে নিচ্ছে। তারা ড্রেজার দিয়ে বালু ভরাট করে আমাদের জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। তাদের এ আগ্রাসী কর্মকান্ড থেকে নিজেদের জমি রক্ষা করতে আমরা এলাকার কৃষকরা একত্রিত হয়ে জমিদার সিটি গঠন করেছি। চারিতালুক এলাকার প্রায় শতাধিক কৃষক প্রথমে ৪’শ বিঘা জমি দিয়ে জমিদার সিটি গঠন করা হয়েছে। তারা আরও বলেন,
আমাদের জমি রক্ষা করতে আমরা নিজেরাই হাউজিং প্রকল্প গঠন করেছি। স্থাণীয় জমিদার ফরহাদ হোসেন ভূইয়া খোকন বলেন, এখানে আমার নিজের প্রায় ১’শ ৫০ বিঘা জমি রয়েছে। এলাকায় বিভিন্ন কোম্পানী এসে আমার জমি জোর পূর্বক ভরাট করে দখলে নিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে রক্ষা পেতে এলাকার সকল জমির মালিকগন মিলে আমরা জমিদার সিটি গঠন করেছি। চারিতালুক এলাকার কৃষক আলী আকবর, ফরিদ আহমেদ সোবহান, মোহাম্মদ আলী, আরজু মিয়া ও মোঃ ইব্রহিম মিয়া জানান, আমরা নিজেদের জমি রক্ষার জন্য জমিদার সিটি গঠন করেছি। এ জমিদার সিটি প্রকল্পে আমরা সবাই সদস্য। আমরা সবাই মিলেই একটি পরিকল্পিত আবাসন প্রকল্প গড়ে তুলবো। এ বিষয়ে জমিদার সিটির চেয়ারম্যান ডাক্তার আব্দুল কবির জানান, বিভিন্ন আবাসন প্রকল্প চারিতালুক এলাকার কৃষকদের জমি দখল করে অবৈধভাবে বালু ভরাট করছে। এজন্য এলাকার সকল কৃষকরা মিলে একটি আবাসন প্রকল্প গঠন করার প্রস্তাব দেয়। তখন আমরা সবাই মিলে জমিদার সিটি নামে একটি আবাসন প্রকল্প গঠন করি। এ প্রকল্পটির প্রতিটি জমি নিস্কন্টক ও নির্ভেজাল। এখানে প্লট কিনে কেউ প্রতারিত হওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন এখানে নিন্ম আয়ের মানুষও স্বল্প মূল্যে প্লট ক্রয় করতে পারবে। এজন্য আমরা কিস্তিতে মূল্যে পরিশোধের সুযোগ রেখেছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...