নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার জেরে ১০ বাড়ী ভাংচুর, অগ্নী সংযোগ
ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার জেরে ১০ বাড়ী ভাংচুর, অগ্নী সংযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনে জয় পরাজয়ের রেশ ধরে বর্তমান ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা কে কেন্দ্র করে পরাজিত দুই প্রার্থীসহ তাদের সমর্থকদের ১০ টি বাড়ী ভাংচুর ও অগ্নী সংযোগ করে একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রা²ন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে। গুরুতর আহত অবস্থায় ব্রা²ন্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য খালেদ (৪০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওই ওয়ার্ডে বিগত ইউপি নর্বিচানে বিজয়ী প্রার্থী খালেদ মেম্বার। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন কামরুল ও শাহিন। নির্বাচনের পর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। অভিযোগ উঠেছে সোমবার রাত ৯টার দিকে খালেদ মেম্বার তার নিজ বাড়ী মারুয়াদী থেকে আড়াইহাজার পৌরসদরে তার ভাড়া বাসায় যাচ্ছিলেন। এ সময় মারুয়াদী বালুর মাঠ এলাকায় পরাজিত প্রার্থী শাহিন ও তার লোকজন তাকে একা  পেয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টায় গুরুতর আহত করে। মূমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার অবস্থা আশংকাজনক বিধায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। এদিকে এ ঘটনার প্রায় ১ ঘন্টা পর আহত খালেদ মেম্বারের লোকজন পরাজিত প্রার্থী কামরুল ও শাহিনসহ তাদের সমর্থকদের ১০/১২ টি বাড়ীতে হামলা করে ভাংচুর চালায় এবং কামরুলে ভাগিনা রাব্বির একটি মোটার সাইকেলে অগ্নী সংযোগ করে পুড়িয়েে দয়ে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর থেকে কামরুল এবং শাহিন স্বপরিবারে এলাকা ছাড়া রয়েছেন।
এ বিষয়ে পরাজিত প্রার্থী কামরুল এবং শাহিনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, নির্বাচনের সময় তারা যে নির্বাচনী ক্যাম্প গুলো ব্যবহার করতেন তা পরবর্তীতে সে গুলো ব্যাক্তিগত অফিস ঘর হিসেবে ব্যবহার করে আসছিলেন।সেখানে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী এবং এমপি আলহাজ নজরুল ইসলাম বাবুর ছবি টাঙানো ছিল। ওই দুটি অফিস সোমবার রাতে খালেদ মেম্বারের লোকজন ভাংচুর করে। এর রেশ ধরে দুই পক্ষের মধ্যে দ্ব›েদ্বর কারণে এ হামলা চালনো হয়েছে। এ সময় হামলাকারীরা শাহিনের ঘরে থাকা ৪টি  গরু বিক্রির নগদ ৭ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে শাহিন জানান।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজে ও ঘটনাস্থলে গিয়েছি। সাড়া রাত সেখানে পুলিশ অবস্থান করেছে। তবে এ বিষয়ে এখনো ( এ রিপোর্ট লিখা পর্যন্ত) কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...