নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   বাংলাদেশ কোস্ট গার্ডের ১ হাজার দুঃস্থদের মাঝে ইফতার সমগ্রী বিতরণ
বাংলাদেশ কোস্ট গার্ডের ১ হাজার দুঃস্থদের মাঝে ইফতার সমগ্রী বিতরণ
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  বাংলাদেশ কোস্ট গার্ড গরীব ও দুঃস্থদের মাঝে ইফতারি বিতরণ সামগ্রী বিতরন করেছে।
বুধবার ১২ এপ্রিল বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সবাইকে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতির সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশ কোস্ট গার্ড এর অনুষ্ঠিতব্য ইফতার পার্টি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার ১২ এপ্রিল তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি মাঠ প্রাঙ্গন, আগারগাঁও ও বিভিন্ন এতিমখানা এবং শেরে-ই-বাংলা নগর এলাকায় ভাসমান মানুষসহ মোট ০১ হাজার গরীব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করা হয়। উক্ত ইফতারি বিতরণ কর্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার ও অধিনায়ক ক্যাপ্টেন এস এম সুমন হায়দার (সি), পিএসসি বিএন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...