নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জের চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র | ৪ জন গুলিবিদ্ধ
রূপগঞ্জের চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র | ৪ জন গুলিবিদ্ধ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ চনপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চার জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। গতকাল ১২ এপ্রিল বুধবার সকাল ৮ টায় রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রোমান মিয়া (৩১), মোঃ সানি (২২), পারভেজ (৩৪) ও ইমন মিয়া ২৭। তারা প্রত্যেকে গুলিবিদ্ধ হয়েছে।প্রত্যেক্ষদর্শীরা জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা এক সময় স্থাণীয় ইউপি সদস্য ও প্যানাল মেয়র বজলুর রহমানের নিয়ন্ত্রনে ছিল। সে সন্ত্রাস ও মাদকের মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেলহাজতে ছিল। জেল হাজতে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসারত অবস্থায় তিনি গত ১মাস আগে মৃতে্যুবরন করেন। এদিকে বজলুর মৃতে্যুর পর চনপাড়া এলাকা নিজেদের নিয়ন্ত্রনে নিতে জয়নাল গ্রুপ, শমশের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপ তৎপর হয়ে উঠে। তারা নিজেদের শক্তি দেখাতে চনপাড়া এলাকায় কিছুদিন যাবৎ অস্ত্রের মহড়া দিতে থাকে। চনপাড়ার অপরাধ সা¤্রাজ্য নিজেদের দখলে নিতে

গতকাল বুধবার সকালে জয়নাল গ্রুপের সাথে শমশের ও শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পথচারীসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন বলেন,সম্রাট ও রোমানের পায়ে গুলি লেগেছে। সানির গোপনাঙ্গে গুলির চিহ্ন দেখা গেছে। তার অবস্থা আশংকাজনক।চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মামুন হোসাইন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...