নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ওরিয়ন ইনফুশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
ওরিয়ন ইনফুশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি ওরিয়ন ইনফুসন লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ ই এপ্রিল সোমবার সাড়ে বারোটার দিকে ওরিয়ন ইনফুশন লিমিটেডের দ্বিতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডেমরা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুইটি ইউনিট।

ঘটনাস্থলে গেলে জানা যায় ওরিয়ন ইনফুসন লিমিটেডের দ্বিতীয় তলায় কাজ করার সময় ভিতরে থাকা ৪জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের কে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা হসপিটালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওরিয়ন ইনফুসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ বি পি বিনয় কৃষ্ণ বাড়ই জানান, আমাদের ফ্যাক্টরি দ্বিতীয় তলায় ডেক্সটো প্যাক10, ডেক্সটো ছাল, ডেক্সটো ছাল বেবি, সেল প্যাক, ডায়নাক, হার্ডম্যান, ডেক্সটো লাক, মেনি সল ইত্যাদি মোট ৩৬ টি প্রোডাক্ট তৈরি হয় আমাদের এই ওরিয়ন ইনফুশন লিমিটেড ফ্যাক্টরিতে।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি জানান, আমরা আগুন লাগার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং টানা ২ঘন্টা ৩০ মিনিট চেষ্টার পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আমারা প্রাথমিকভাবে মনে করছি আগুন লাগার সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। কিন্তু এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...