নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   সাঙ্গু গ্যাস ফিল্ডের মালামাল চুরির সময় ১৬ জন আটক করেছে কোস্ট গার্ড
সাঙ্গু গ্যাস ফিল্ডের মালামাল চুরির সময় ১৬ জন আটক করেছে কোস্ট গার্ড
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ রাষ্ট্রীয় সম্পদ সাঙ্গু গ্যাস ফিল্ডের মালামাল চুরির সময় কোস্ট গার্ড  অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে।
শুক্রবার ২৮ এপ্রিল দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বঙ্গোপসাগরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ড বাংলাদেশের একটি রাষ্ট্রীয় সম্পদ।
তবে বেশকিছু দিন ধরে একটি চক্র এই রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার চেষ্টা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এরকম একটি চক্র বর্হিঃনোঙরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, পাইপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৮ এপ্রিল আনুমানিক সকাল ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ডে কর্তৃক বর্হিঃনোঙরে সাঙ্গু গ্যাস ফিল্ড সমুদ্র অঞ্চলে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাঙ্গু গ্যাস ফিল্ড এর কাছে ০২ টি সন্দেহজনক বোট ও গ্যাস ফিল্ডের উপরে কয়েকজন লোককে বিভিন্ন স্ট্রাকচার কাটতে দেখা যায়। এসময় কোস্ট গার্ড জাহাজটি গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, পাইপ, গ্যাস কাটার ও সিলিন্ডিার সহ ১৬ জন চোরকে আটক করে।
আটককৃত হলো  নুরুল ইসলাম (৪০), মারুফ (২৫), সাদেক (২৮), তাসিব (১৯),  সজিব (১৮), হামিদ (৩৩), মফিজ (২৫),  সোহেল (২৭), সোহরব (৪৩),  বাবুল (৩৮), মুন্না (৩৫), তানভীর (৩৪), তুহিন (২৭), বাবু (২৯),  সিদ্দিক (৪০) ও  জসিম (৫০)। তিনি আরও বলেন, আটককৃতরা স্বীকার করে তারা বেশকিছু দিন ধরে বঙ্গোপসাগরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ডের স্ট্রাকচার ও গুরুত্বপূর্ণ মালামাল চুরির সাথে জড়িত। এসকল মালামাল তারা চট্টগ্রামের ভাটিয়ারীতে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতো বলে জানায় ৷ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...