নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   ভারতীয় বনরক্ষীরা নৌকা কেড়ে নেওয়ায় হেঁটে ফেরার পথে বাঘের পেটে মৌয়াল
ভারতীয় বনরক্ষীরা নৌকা কেড়ে নেওয়ায় হেঁটে ফেরার পথে বাঘের পেটে মৌয়াল
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ভারতীয় বনরক্ষীরা নৌকা কেড়ে নেওয়ায় হেঁটে ফেরার পথে বাংলাদেশী মৌয়াল বাঘের থাবায় পড়েছে। পশ্চিম সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে নেছার আলী মন্টু (৫৫) নামের এক মৌয়ালকে বাঘ ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। গত বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বঙ্গোপসাগরের তীরবর্তী তালপট্টি এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান তাঁর সহযোগীরা। নেছার আলী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মো. সাবুত আলীর ছেলে। নেছার আলী মৌয়ালের সহযোগী নজরুল ইসলাম ও এমদাদ মিস্ত্রিসহ অন্যরা জানান, বন বিভাগের পাস (অনুমতি) নিয়ে ১ এপ্রিল তাঁরা সুন্দরবনে যান।

সীমান্তবর্তী সুন্দরবনের বাংলাদেশ অংশে মধু সংগ্রহের সময় গত ১৬ এপ্রিল ভারতীয় বনরক্ষীরা তাঁদের নৌকা নিয়ে যায়। এ সময় তাঁদের দলে থাকা ১১ জন মৌয়াল হেঁটে বাড়ির পথ ধরেন। পথে ১৯ এপ্রিল দুপুরের দিকে নেছার আলী অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে একটি গাছের মধ্যে রেখে অন্যরা পাশের নদীতে নৌকা খুঁজতে যান।

ফিরে এসে আর নেছারকে তাঁরা পাননি। তাঁদের ধারণা, একা পেয়ে বাঘ এসে নেছারকে নিয়ে গেছে। পরে আশপাশের গহিন বনের মধ্যে তল্লাশি করেও সন্ধান না পেয়ে সহযোগীরা আজ শনিবার সবাই বাড়িতে ফিরে আসেন। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের ইনচার্জ মো. নুরুল আলম জানান, এক মৌয়ালকে বাঘে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁর সহযোগীরা। তবে ঘটনাস্থল অনেক দূরবর্তী এবং বিষয়টি তিন দিন আগের হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। বন আইনে তিনি আর্থিক সুবিধা পাবেন কি না, পরবর্তীতে সময়ে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...