নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে চনপাড়া বস্তিতে দফায় দফায় সংঘর্ষ | অভিযানে ১৩ জন আটক
রূপগঞ্জে চনপাড়া বস্তিতে দফায় দফায় সংঘর্ষ | অভিযানে ১৩ জন আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া বস্তিতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষ। আজ সোমবার সকালে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে। পুলিশ জানায়, আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পরিচালক (সি সার্কেল) আবির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আমাদের অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চাইলাউ মারমা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক ব্যবসায়ী জয়নাল গ্রুপের সদস্য মারুককে মারধর করে রায়হান ও তার অনুসারীরা। এরপরই উভয় পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান এবং লুটপাট চালানো হয়। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলেও জানান তাঁরা। অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানিয়েছে, স্থানীয় মাদক ব্যবসায়ীরা প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে। বিশেষ করে সামনে মেম্বার নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটছে। তারই ধারাবাহিকতা গতরাতে সংঘর্ষ হয়। আমরা আজ সকালে অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীর সহযোগীকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা আরও বলেন, ‘আটকদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া কিছু গাঁজাও জব্দ করা হয় তাঁদের কাছ থেকে। অভিযান চলাকালে চনপাড়ার ভেতরে থাকা মাদকের অনেকগুলো স্পট গুঁড়িয়ে দিই। আটকদের বিরুদ্ধে মাদক, দেশীয় অস্ত্র এবং দ্রুত বিচার আইনে মামলা করা হবে।’
গত ১১ এপ্রিল চনপাড়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হন। সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের মৃত্যুর পর তাঁর সাম্রাজ্য দখলের জন্য বজলুর অনুগামীরা প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...