নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্তে গৃহবধূকে জবাইয়ের চেষ্টা, আহত ৩
আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্তে গৃহবধূকে জবাইয়ের চেষ্টা, আহত ৩
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনা নির্মাণে বাধা দেয়ায় মাফুজা (৪০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা করা সহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ ওমর ফারুক ও সিরাজ গং। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর পৌরসভার দিঘিরপাড় গ্রামে মঙ্গলবার বিকেলে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধকেূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  ঘটনার বিবরণে জানা যায় যে, একটি সম্পত্তি সংক্রান্তে আঃ বারেক এবং ওমর ফারুক গংদের মধ্যে আদালতে মোকদ্দমা বিদ্যমান এবং উভয় পক্ষের উপর ওই সম্পত্তিতে নতুন করে স্থাপনা নির্মাণে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা জারী রয়েছে।
মঙ্গলবার বিকেলে ওমর ফারুক গং অবৈধ অস্ত্র সস্ত্র নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনা নির্মাণ করতে গেলে এতে বাধা দেন আঃ বারেকের বড় ভাই মোস্তফার স্ত্রী মাফুজা বেগম । ফলে ক্ষিপ্ত হয়ে ওমর ফারুক ও তার লোকজন মাফুজাকে জবাই করার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে গলায় পোঁচ মেরে রক্তাক্ত জখম করে এবং বারেক সহ তার স্ত্রী নারগিছ আক্তার (৪০) কে পিটিয়ে জখম করে।
এ ঘটনায় গৃহকর্তা আঃ বারেক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...