নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   ঘুর্ণিঝড় মোখা যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত কোস্ট গার্ড
ঘুর্ণিঝড় মোখা যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত কোস্ট গার্ড
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ঘুর্ণিঝড় মোখা আঘাতহানা ও পরবর্তী সময়ে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সামদ্রিক ঝড় মোখা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা থেকে উপকূল বাসীকে রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ড গ্রহণ করেছে।
এছাড়াও উপকূলীয় দ্বীপসমূহ, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেয়ার পাশাপাশি কোস্ট গার্ড স্টেশনে আশ্রয় প্রদানের লক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোন পরিস্থিতি মোকাবেলায় কোস্ট গার্ডের সকল জোন, জাহাজ, বোট, স্টেশন, আউটপোষ্ট এবং ডিজাস্টার রেসপন্স এন্ড রেস্কিউ টিম  প্রস্তুত রয়েছে। দূর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য কোস্টগার্ডের মেডিকেল টিম ও ডুবুরী টিম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড় “মোখা” চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয় সাধনের জন্য বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক জোনভিত্তিক কন্ট্রোলরুম পরিচালনা করা হবে।
দুর্যোগকালীন ও দূর্যোগ পরবর্তী সময়ে যেকোন সংকটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের  জন্য নিম্নোক্ত নম্বরসমূহে ২৪ ঘন্টা সেবা প্রদানের লক্ষে মনিটরিং করা হবে।
সদর দপ্তর- ০১৭৬৯৪৪০৯৯৯
ঢাকা জোন-০১৭৬৯৪৪১৯৯৯
চট্টগ্রাম জোন-০১৭৬৯৪৪২৯৯৯
বরিশাল জোন-০১৭৬৯৪৪৩৯৯৯
খুলনা জোন- ০১৭৬৯৪৪৪৯৯৯
আব্দুর রহমান
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...