নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   জমি বিরোধে হামলায় ৭ বাড়ী ভাংচুর লুটপাট, আহত ১০
জমি বিরোধে হামলায় ৭ বাড়ী ভাংচুর লুটপাট, আহত ১০
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্তে হামলা করে প্রতিপক্ষের ৭ টি ঘর ভাংচুর লুটপাট করা সহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। শনিবার শনিবার ১৩ মে দুপুরেউপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। সেই সঙ্গে ৩ জনকে একটি বাড়ীতে জিম্মি করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের মোঃ আয়নাল এবং তাইজুল ইসলামের মধ্যে দীর্ঘ দিন যাবত একটি সম্পত্তি সংক্রান্তে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে তাইজুল ইসলাম গং দেশিয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আয়নালদের বাড়ীতে হামলা চালায় এবং ওই সম্পত্তি জবরদখলে চেষ্টা করে। তাইজুল গং আয়নালদের পক্ষের ৭ টি বাড়ীতে হামলা চালিয়ে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় আয়নালদের পক্ষের আশ্রাফুল, নাজমুল, আনার এবং তাদের মাতা মিনু বেগম প্রতিবেশি শফিকের বাড়ীতে আশ্রয় নিলে তাইজুল গং ওই বাড়ীটি ঘেরাও করে রাখে।

আহতরা হচ্ছেন, আশ্রাফুল, নাজমুল, আনার, মিনু বেগম, জাহানারা, কাসেম, আপতর আলী, রূপচাঁন সহ আরো এক জন। গুরুতর আহত অবস্থায় রূপচানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে রেফার করা হয়েছে। জাহানারা এবং কাসেমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ব্যাপরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...