নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   চাঁদা না দেওয়ায় দাওয়াখানা ভাংচুর লুটপাট
চাঁদা না দেওয়ায় দাওয়াখানা ভাংচুর লুটপাট
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা না দেয়ায় “দেওয়ান দাওয়াখানা” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলার বিশনন্দী বাজারে। এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের মালিক রিপন দেওয়ান বাদী হয়ে শুক্রবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভাংচুরের শিকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রিপন দেওয়ান জানান, স্থানীয় চাঁদাবাজ দড়ি বিশনন্দী  এলাকার নজরুল, ফারুক, আল আমিন ও ইয়ামিনের নেতৃত্বে ৪/৫ জন ২৩ মে সকালে ওই প্রতিষ্ঠানে গিয়ে তার নিকট নগদ ২ লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদা না দিলে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করবে বলে হুমকী দিয়ে আসে। সেই মোতাবেক বৃহষ্পতিবার সকাল ১১টায় ওই সন্ত্রাসীরা ৬০/৭০ জনের একদল লোক নিয়ে ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ওই প্রতিষ্ঠানে হামলা চালায়।
ওই সময় রিপন দেওয়ান প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন না।  হামলাকারীরা তার প্রতিষ্ঠানের তালা এবং সাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর ও লুট পাট করে তার ১০/১২ লাখ টাকার ক্ষতি সাধন করেছে এবং নগদ ২ লাখ ২২ হাজার টাকা লুটে নেয়।
গোপালদী ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর ফজলুল হক খান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। আড়াইহাজার থানার ডিউটি অফিসার এস আই শহিদুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিৎ করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...