নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   সিপিবির সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা’ শীর্ষক আলোচনা সভা
সিপিবির সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা’ শীর্ষক আলোচনা সভা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নারায়ণগঞ্জ সাংস্কৃতিক শাখার উদ্যোগে সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ মে  বিকাল পাঁচটায় জেলা কার্যালয়ে ‘সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিপিবি সাংস্কৃতিক শাখার সম্পাদক কমরেড সুজয় রায় চৌধুরী বিকু ও সঞ্চালক ছিলেন কমরেড শুভ বনিক।

আলোচনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামশেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মন্টু ঘোষ, কমরেড হাফিজুল ইসলাম, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য দুলাল সাহা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, উদীচী মুন্সীগঞ্জ জেলা সভাপতি শ,ম, কামাল হোসেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রদীপ সরকার, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি মাঈন উদ্দিন মানিক প্রমুখ। বক্তারা তাঁদের আলোচনায় বলেন, এতদিন আমরা প্রগতিশীল সংস্কৃতি কর্মীদের মধ্যে জাতীয়তাবাদী ধারার প্রাধান্য দেখে এসেছি। এখন পৃথিবীর কোথাও প্রগতিশীল জাতীয়তাবাদের কোন অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। পুঁজিবাদের প্রগতিশীল চরিত্র হারিয়ে ফেলেছে। বিশ্বায়নের যুগে এসে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ এবং সকল শাসক শ্রেণি গণতন্ত্র, সংস্কৃতি ও মানবাধিকারের বিরুদ্ধে প্রকাশ্যে আক্রমণ শুরু করেছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও সংস্কৃতির ওপর রীতিমতো আগ্রাসন শুরু করে দিয়েছে।

গোটা দুনিয়া জুড়ে এক মধ্যযুগীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার আয়োজন চলছে। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা গণতন্ত্রকে কবর দিয়ে এক অন্ধকার পথে যাত্রা শুরু করেছে। এটা ধ্বংস হয়ে যাবার পর। এর বিরুদ্ধে সকল সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। আজকের যুগে মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে একাত্ম হওয়া ছাড়া, প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষার সংগ্রাম ছাড়া, শোষণ বঞ্চনা ও গণহত্যার প্রতিবাদ ছাড়া সাংস্কৃতিক আন্দোলনের অন্য কোন পথ নেই। তাই আজ সাংস্কৃতিক আন্দোলনকে শ্রমিক শ্রেণি ও শ্রমজীবী মানুষের শ্রেণি চেতনায় উদ্বুদ্ধ করে অগ্রসর হতে হবে। মানব মুক্তির পথ হবে আমাদের পথ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...