নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৬৭ লাখের বেশি মানুষ
বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৬৭ লাখের বেশি মানুষ
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে ৮ অক্টোবর পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৫ কোটি ৬৭ লাখেরও বেশি মানুষ। শনিবার (৮ অক্টোবর) এক দিনে সারাদেশে সাত লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনা টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে ৮ অক্টোবর পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ ৮৬ হাজার ১০০ জন। দুই ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৬ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৮১ জন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৩ হাজার ২৪৬ জনকে, দ্বিতীয় ডোজ এক লাখ ৬ হাজার ২৯৫ জন এবং বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭ জন। এসব টিকা হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের।প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় এ বছরের ২৭ জানুয়ারি। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো মানুষ টিকা নিতে পারছেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...