নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ষড়যন্ত্রকারীদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে – দিপু
ষড়যন্ত্রকারীদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে – দিপু
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  দেশব্যাপী বিএনপির নৈরাজ্য সন্ত্রাসী কার্যকলাপ ও দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) বিকেলে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি খন্দকার মাসুদুর রহমান দিপু’র উদ্যাগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় খন্দকার মাসুদুর রহমান দিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়ার অপরাধে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাই। দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

মাসুদুর রহমান দিপু আরও বলেন, একাত্তরের স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি কখনোই আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনে বিশ্বাসী নয়। অবৈধ সামরিক শাসক খুনী জিয়ার সৃষ্টি করা অবৈধ রাজনৈতিক দল বিএনপি কখনোই জনগণের শক্তিতে বিশ্বাসী নয়, এরা সবসময় মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাসী। শেখ হাসিনাকে হত্যা তো দূরের কথা একটা আঁচড়ও লাগতে দেব না। শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

এসময় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, জেলা প্রজন্মলীগের উপদেষ্টা কানাডা অন্টারিও আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুল হক, জেলা প্রজন্মলীগের সহ সভাপতি আবদুল মান্নান খান বাদল, ডলি বেগম, জাহানারা জানু, দপ্তর সম্পাদক হাজি রুহুল আমিন প্রধান, প্রজন্মলীগ নেতা ইসকেন্দার মির্জা, মানবাধিকার কর্মি রেহেনা বেগম, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম লীগ নেত্রী সুমি বেগম, আনোয়ারুল হক, শেখ ফিরোজ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন, আবদুল মতিন, কবি হাফিজা আক্তার সাথি প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...