নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ কদমরসূল ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর আয়োজনে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার ( ৫ জুন) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামে কদমরসূল ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর আয়োজনে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এর উপ – পরিচালক আলহাজ্ব মুফতী জামাল হোসেন ।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলহাজ্ব মুফতী জামাল হোসেন বলেন, প্রথম এহরাম বেধে বিমানে উঠলে গলায় একটি কার্ড দেয়া হবে, এ কার্ডটা যেনো না হারিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হায়াত যতটুকুই থাকুক সবটুকু ইবাদত যেনো করতে পারেন আল্লাহর দরবারে সে কামনা করবেন মাওলানা মুফতি আবু সুফিয়ান এর সঞ্চালনায় ও কদমরসূল ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ আল – কাদরী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন লাভলু , মুফতী মোঃ জাকারিয়া , বাগে জান্নাত মসজিদ এর ইমাম ও খতিব মুফতী ইমরান, বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান এহসান উদ্দিন,

শাসনগাও বাইতুল ইজ্জত জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আল-আমীন সহ প্রমুখ। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজ্জের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ্জ গমণেচ্ছুক ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্জ পালনে সক্ষম হবেন। এ সময় হাদিসের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট ওলামাগণ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হজ্জ করে, আর কোনোরূপ অশ্লীলতা ও গোনাহে লিপ্ত না হয়, সে হজ্জ শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...