নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পল্লীবিদ্যুৎ অফিসে হামলা | নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার
পল্লীবিদ্যুৎ অফিসে হামলা | নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ অতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে বন্দর পল্লীবিদ্যুৎ অফিসে গ্রাহকদের হামলা ও নাশকতা ঠেকাতে পুলিশী নিরাপত্তা জোরদার রাখার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ মে) বন্দর শাহীমসজিদস্থ পল্লীবিদ্যুৎ সমিতি জোনাল অফিসে সকাল ৯টা বন্দর থানা অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়। তথ্য সূত্র মতে, লোডশেডিংয়ের অজুহাত তুলে বিদ্যুৎ অফিসগুলোতে বড় ধরনের হামলা চালাতে পারে একটি চক্র।
সম্প্রতি এমন তথ্য পাওয়ার পর বন্দরের প্রতিটি বিদ্যুৎ অফিস ও বিদ্যুৎ কেন্দ্রে আইন শৃঙ্খলাবাহিনীর নজরদারী জোরদার করা হয়। একই সঙ্গে থানার ওসিদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন জেলা পুলিশ সুপাররা।
সে কারনেই বন্দর পল্লীবিদ্যুৎ সমিতি জোনাল অফিসসহ শাখা-উপশাখা ও বিদ্যুৎ উপ-কেন্দ্রগুলোতে পুলিশী নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।  এ সময় বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম শ ম মিজানুর রহমান বলেন, জ¦ালানী সংকটের কারনে পর্যাপ্ত পরিমানে বিদ্যুৎ গ্রাহকরা চাহিদামত বিদ্যুৎ পাচ্ছেনা বলে দুঃখিত।
বন্দরে লোডশেডিং সহনীয় পর্যায়ে রয়েছে। তবে ১ মাসের মধ্যেই আশা করা যায় বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। বন্দর পল্লীবিদ্যুৎ অফিসে গ্রাহকদের নাশকতা ঠেকাতেই পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...