নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   পৌরসভা নির্বাচনে কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ২
পৌরসভা নির্বাচনে কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ২
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারালংয়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিল প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একটি ককটেল বিস্ফোরন ঘটানো হয়। এসময় দুইজন আহত হলেও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আজ দুপুরে আড়াইহাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের নাগেরচর মহিলা ভোটকেন্দ্রে উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও ডালিম লপ্রতীকের প্রার্থী শব্দর আলী ভূঁইয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে ।

তবে সংঘর্ষ বাঁধলেও আইনশৃংখলাবাহিনী মুহুর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষে ভোট প্রয়োগে কোন প্রভাব পড়েনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর মহিলা কেন্দ্রে ভোট দিতে এসে দুই নারী তর্ক বিতর্কে জড়িয়ে যান । এসময় কেউ একজন উটপাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীরের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে

। এ ঘটনায় তিনি তার প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের প্রার্থী শব্দর ভূঁইয়াকে সন্দেহ করেন । এরপরই তারা একে অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যান । ‘ তিনি আরও বলেন , ‘ ঘটনাটি বাগবিতণ্ডা থেকে হাতাহাতির পর্যায়ে চলে যায় । এক পর্যায়ে জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একটি ককটেল বিস্ফোরণ ঘটান । দুই পক্ষের অনুসারীদের মধ্যে কিছুক্ষণ সময় ধরে ধাওয়া – পাল্টাধাওয়া চলে । পরে প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

এ ব্যাপারে এই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান বলেন , খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি । মারামারির বিষয়টি দেখা হচ্ছে । বর্তমানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ওই কেন্দ্রে মোতায়েন রয়েছে । এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...