নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   শম্ভুপুরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ 
শম্ভুপুরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের পার্শ্ববর্তী মফিজ সরকার নামে এক ব্যক্তি স্কুলের এক শতাংশ ষোল পয়েন্ট জমি নিজের দখলে নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সম্প্রতি রামগোবিন্দেরগাঁও স্কুলের চারদিকের বাউন্ডারির কাজ শুরু করা হয়েছে। স্কুলের সীমানা ঘেঁষা রাস্তার পাশে মফিজ সরকার এক শতাংশ ষোল পয়েন্ট জমি নিজের দখলে নিয়ে গেছেন। এ জমি বাদ দিয়েই স্কুলের বাউন্ডারি করার জন্য মফিজ সরকার ও তার লোকজন স্কুল কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করছেন।

স্থানীয়রা জানান, রাস্তার পাশের এ জমি মূল্যবান হওয়ায় মফিজ সরকার স্কুলের এ জমি নিজ দখলে নিয়েছেন। তবে এলাকাবাসীর চাপের মুখে অন্যত্র দিয়ে তিনি সমপরিমান জমি স্কুলকে দিয়ে দিবেন বলে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। তবে এ ব্যাপারে কোন লিখিত কাগজপত্র হয়নি।
স্কুলের প্রধান শিক্ষক শিরিনা আক্তার জানান, স্কুলের পার্শ্ববর্তী জমির মালিক মফিজ সরকার তার সুবিধার জন্য স্কুলের এক শতাংশ ষোল পয়েন্ট জমি নিজ দখলে নিয়েছেন তবে তার সাথে কথা হয়েছে তিনি সম পরিমান জমি অন্য পাশ নিয়ে স্কুলকে দিয়ে দিবেন।

স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য আলী আহমেদ জানান, এ জমি নিয়ে গত ২৮ মে স্কুলে একটি সভা হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ওই সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় মফিজ সরকারকে এক শতাংশ ষোল পয়েন্ট জমি দিয়ে দেয়া হবে। বিনিময়ে তিনি সমপরিমান জমি স্কুলকে দিয়ে দিবেন। তবে এ নিয়ে কোন লিখিত দলিল হয়নি। সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান জানান, সরকারী স্কুলের জমি এভাবে রদ বদলের কোন সুযোগ নেই। যদি ওই স্কুলে কেউ এমন কিছু করে থাকে তবে এ ব্যাপারে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।

দখলকারী মফিজ সরকার জানান, আমার জমিটি কিছুটা বাঁকা হওয়ায় এটি সোজা করার জন্য এলাকার পঞ্চায়েত কমিটিকে অবগত করেছি। তাদের সিদ্ধান্ত অনুয়ায়ী আমাকে এক শতাংশ ষোল পয়েন্ট জমি দেয়া হয়েছে বিনিময়ে আমি অন্য জায়গা দিয়ে সম পরিমান জমি স্কুলকে দিয়ে দিব বলে সিদ্ধান্ত হয়েছে। তবে জমি রদ বদলের কোন লিখিত দলিল হয়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...