নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   কুরবানীর চামড়া কেনার দায়ে তিন ব্যবসায়ীকে কুপিয়ে জখম
কুরবানীর চামড়া কেনার দায়ে তিন ব্যবসায়ীকে কুপিয়ে জখম
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুরবানীর চামড়া কেনার সময় এক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে কুপিয়ে ও পিটিয়ে যখন করেছে সন্ত্রাসীরা।ঘটনাটি ঘটেছে ঈদের দিন বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর এলাকায়। এ ব্যাপারে আহত ব্যবসায়ী শেখ ফরিদের বাবা জজ মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, ঈদের দিন বৃহস্পতিবার সকাল ৯ঃ০০ টায় শেখ ফরিদ ও তার দুই সহযোগী মাসুম এবং মুহাম্মদ সেন্টু কুরবানির গরুর চামড়া কেনার জন্য জৈনক সলিমুল্লাহর নিকট যায়। ওইখানে অবস্থানরত ওই গ্ৰামের মনির, মোহাসিন, সাকিল সহ আরও ১০/১২ জন লোক তাদের চামড়া কেনার জন্য নিষেধ করেন এবং ওখান থেকে চলে যেতে বলেন।

তখন শেখ ফরিদ তাদের কাছে কারন জানতে চাইলে তারা দেশীয় অস্ত্র- সস্র নিয়ে তাদের উপর হামলা করে। এসময় শেখ ফরিদ (৩২) কে উপর্যপুরী কুপিয়ে এবং সেন্টু(৪২)এর হাতে টেটাবিদ্ধ করে মাসুম (২২) কে পিটিয়ে গুরুতর আহত করে , শেখ ফরিদের সাথে থাকা চামড়া কেনার নগদ ৩০ লক্ষ টাকা এবং দুটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়।

এসময় আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে মেঘনা নদী দিয়ে ট্রলারযোগে হাসপাতালে নেওয়ার পথে সন্ত্রাসীরা স্পির্ডবোর্ড দিয়ে তাদের পথরোধ করে আবারো মারধর করে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পালাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...