নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত
পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩

সোনারগাঁ প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের আমদী গ্রামে একই পরবিারের ৩জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার অভিযোগ থেকে জানা যায়, গত ১ জুলাই শনিবার দুপুরে রফিকুল ইসলাম(৪১), তার মা মমতাজ বেগম(৬৫) ও বোন শিউলি আহমেদ(৪৫) একই গ্রামে মামা আবুল হোসেনের বাড়ি যাচ্ছিল। আবুল হোসেনের বাড়ির কাছাকাছি পৌছঁলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আল আমিন, জজ মিয়া ও রোকেয়াসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিশোটা নিয়ে তাদের তিনজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ সময় রফিকুল, মমতাজ ও শিউলী মারাক্তভাবে আহত হয়। পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছূটে আসলে মামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রফিকুল বাদী হয়ে আল আমিন, জজ মিয়া ও রোকেয়াকে আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার শিকার রফিকুল জানান, তার মামা আবুল হোসেনের সাথে একই গ্রামের আল আমিন, জজ মিয়া ও রোকেয়ার সাথে পূর্ব বিরোধ চলছিল।

সেই আক্রশে শনিবার তারা আমাদের উপর হামলা করে। আমরা মামা আবুল হোসেনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম এমন সময় রাস্তায় আমাদের উপর হামলা চালানো হয়।অভিযোগের তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, রফিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি। মূলত জমি সংক্রান্ত বিরোধ থেকে এ হামলার ঘটনা ঘটেছে। তদন্ত অনুয়ায়ী পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...