নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   চাষাঢ়ায় মাসব্যাপি বৃক্ষ মেলা জমে উঠেছে | মিলছে নানা বাহারি গাছের চারা
চাষাঢ়ায় মাসব্যাপি বৃক্ষ মেলা জমে উঠেছে | মিলছে নানা বাহারি গাছের চারা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গাছ লাগিয়ে যত্ন করি , সুস্থ প্রজন্মের দেশ গড়ি শ্লোগানে মাসব্যাপি বৃক্ষ মেলা জমে উঠেছে। নারায়ণগঞ্জ  শহরের চাষাঢ়ায় টাউন হল প্রাঙ্গনে  জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে গত ২০ জুলাই বৃক্ষ মেলা উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তারা। ২০ টি নার্সারী স্টল নিয়ে এ বৃক্ষমেলায় নানা বাহারি প্রজাতির পাতাবাহার গাছ, ফলজ, বনজ,  ঔষুধি সহ শোভাবর্ধন নানা জাতের অর্কিট ও বনসাই গাছ স্থান পেয়েছে।
প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত জনসাধারনের জন্য মেলা খোলা থাকবে। মেলায় অংশ নেওয়া
নার্সারীর মালিকরা জানিয়েছেন, এ বছরের বৃক্ষ মেলায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করছে। আমরা মানুষের ব্যাপক সারা পেয়েছি। মেলায় আগত প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছের চারা নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ভাই ভাই নার্সারীর মালিক নূরুল ইসলাম জানিয়েছেন, বৃক্ষ মেলায় মানুষের ব্যাপক সারা পেয়েছি।
সুন্দর একটি মেলার আয়েজন করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। সকল ধরনের নানা বাহারি জাতের গাছ তুলা হয়েছে। ক্রেতারা গাছ কিনে সন্তুষ্ট। মেলার আগত কয়েকজন ক্রেতা জানালেন, বৃক্ষ মেলায় আসলে অনেক ভাল লাগে। নানা পদের গাছ চিনা যান।  এর মধ্যে নিজের চাহির গাছটি কিনে নিতে পারছি। গাছের দামও লাগামের মধ্যে আছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্নকর্তা মোঃ আবু মুন্না জানিয়েছেন, বৃক্ষ মেলা আয়োজন করা হয় মানুষের জন্য। আর আমরা মানুষের ব্যাপক সারা পেয়েছি। আয়োজন সফল হয়েছে। সুস্থ প্রজন্মের দেশ গড়ার জন্য আগামীতেও এমন আয়োজন করবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...