নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   অস্ত্রের ভয় দেখিয়ে মোটর সাইকেল, নগদ টাকা ছিনতাই
ছিনতাইকারী / অস্ত্রের ভয় দেখিয়ে মোটর সাইকেল, নগদ টাকা ছিনতাই
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে দিন দুপুরে সাজেদা ফাউন্ডেশনের এক কর্মকর্তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যবহারকৃত ডিসকভার মোটর সাইকেল, নগদ টাকা ও এনড্রেয়েট মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন অপকর্মের হোতা সারোয়ার ও ইমরানসহ বেশ কয়েকজন দুস্কৃতিকারি বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী এনজিও কর্মকর্তা মোঃ আব্দুল আল মামুন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে রোববার (২০ আগস্ট) সকাল ৫টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ নির্মানাধীন ফিলিং স্টেশনের সামনে ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
পুলিশ অভিযোগ পেয়ে ছিনতাইকৃত মোটর সাইকেলটি খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, সোনারগাঁ থানার দুধঘাটা এলাকার মোঃ আলী মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন র্দীঘ দিন ধরে সাজেদা ফাউন্ডেশন ডেভলপমেন্টে কর্মরত রয়েছে। রোববার (২০ আগস্ট) ভোর পৌনে ৫টায় এনজিও কর্মকর্তা আব্দুল আল মামুন তার ব্যবহারকৃত মোটর সাইকেল ঢাকা মেট্রো হ ৬৫-২৩৯৬ নাম্বার যোগে শরিয়তপুর যাওয়ার উদ্দেশ্যে তার নিজ বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে ওই দিন ভোর ৫টায় সময় তার ব্যবহারকৃত গাড়ী নিয়ে বন্দর থানার ফরাজিকান্দাস্থ ফিলিং স্টেশনের সামনে আসলে ওই সময় উৎপেতে থাকা বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে চিহিৃত চোর ও ছিনতাইকারি সারোয়ার মোটর সাইকেল গতিরোধ করে।
পরে তার সাথে থাকা  একই এলাকার আলী মিয়ার ছেলে চিহিৃত চোর ইমরান একই এলাকার লুৎফর রহমান পারুল মিয়ার ছেলে রাজিব ও মাহামুদনগর এলাকার মিশেলসহ অজ্ঞাত নামা ২/৩ জন ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে উল্লেখিত মোটর সাইকেল ও পকেটে থানা নগদ ১০ হাজার টাকা ও ১টি এনড্রয়েড মোবাইল সেট ছিনিয়ে নেয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...