নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষীকীতে গণতন্ত্র মুক্তির সমাবেশ র‌্যালি
শোডাউন / স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষীকীতে গণতন্ত্র মুক্তির সমাবেশ র‌্যালি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে নগরীতে গণতন্ত্র মুক্তির সমাবেশ ও র‌্যালি বের করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। রবিবার (২০ আগস্ট) বিকেল চারটায় খানপুর হাসপাতালের মোড়ে গণতন্ত্র মুক্তির সমাবেশ করেন মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল। পরে নগরীতে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগানে দেন।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কায়সার আশা’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় টিম প্রধান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম. জি মাসুম রাসেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিএস শাহ আলম ভূঁইয়া, সহ- সভাপতি রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সহ- সম্পাদক আঃ জব্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন পায়েল,

 

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ- সভাপতি ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, সহ-সভাপতি কামরুল হাসান শরীফ, মোস্তাকুর রহমান, মেহেদী হাসান, আরাফাত চৌধুরী, সমবায় বিষয়ক জাকির হোসেন, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ইমরান হোসেন হিমু, এসকে শাহিন, সদস্য ডা. মাসুদ, মোক্তার, সাদ্দাম, বাচ্চু, এম এ কাদির, মিজানসহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...