নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   গুলি ও  ফেন্সিডিলসহ সন্ত্রাসী নাইমুর গ্রেপ্তার
অভিযানে / গুলি ও  ফেন্সিডিলসহ সন্ত্রাসী নাইমুর গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে বিশেষ  অভিযান চালিয়ে ১ রাউন্ড এ্যামুনেশন গুলি ও ১৪ বোতল ফেন্সিডিলসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নাইমুর রহমান (২৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ সিপিএসসি কেরানীগঞ্জ । গত রোববার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর এলাকা থেকে গুলি ও ফেন্সিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নাইমুর রহমান উল্লেখিত এলাকার শফিকুল ইসলামের ছেলে ।
গুলি ও ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র‌্যাব-১০ এর উপ-পরিদর্শক শ্রী অশোক কুমার হালদার বাদী হয়ে বন্দর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেন। যার মাদক মামলা নং- ৩৪(৮)২৩ ও অস্ত্র মামলা নং- ৩৫(৮)২৩। গ্রেপ্তারকৃতকে সোমবার (২১ আগস্ট) দুপুরে পৃথক মামলায়  আদালতে প্রেরণ করেছে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সামাদ। থানার তথ্য সূত্রে জানাগেছে, র‌্যাব-১০ এর উপ-পরিদর্শক শ্রী অশোক কুমার হালদারসহ সঙ্গীয় র্ফোস গত রোববার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে  বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান কালে র‌্যাব-১০ এর চৌকশ টিম ১ রাউন্ড ৭.৬৫ এমএম এ্যামুনেশন গুলি  ও ১৪ বোতল ফেন্সিডিলসহ উত্তর চাঁনপুর এলাকার মাদক কারবারি ও সন্ত্রাসী নাইমুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নাইমুর রহমান র্দীঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...