নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   নাগরিক খবর   পমানের বদলা নিতে শিশুর প্রাণ নিলো আরেক শিশু
পমানের বদলা নিতে শিশুর প্রাণ নিলো আরেক শিশু
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

মাগুরার মহম্মদপুরে বেথুলিয়ায় অপমানের বদলা নিতে হীরা নামে এক কন্যাশিশুকে খুন করেছে তারই চাচাতো বোন মুন্নী। নিহত হীরার বয়স ৩, এবং মুন্নীর বয়স ১৩ বলে জানা গেছে।গ্রেপ্তার হওয়ার পর মুন্নী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার মো. মসিউদ্দৌলা রেজা।
পুলিশ সূত্রে জানা গেছে জমিজমা নিয়ে চাচা-চাচীদের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। ঝগড়া হলে মুন্নীর মাকে অপমান করে হীরার মা। মায়ের অপমানের বদলা নিতেই মুন্নী চাচাতো বোন হীরাকে হত্যা করে বলে পুলিশ জানায়।সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হীরা বেথুলিয়া গ্রামের হিরু মোল্যার মেয়ে। হিরু মোল্যা আইসক্রীম বিক্রেতা।ঘটনার দিন মাগরিবের নামাজের আগে হীরা মা বন্যা খাতুনের কাছে ভাত চাইলে বন্যা খাতুন মেয়েকে ভাত দিয়ে প্রতিবেশীর বাড়িতে যান। ফেরার সময় বাড়ির পাশে লুঙ্গী দিয়ে মোড়ানো হীরাকে তিনি মাটিতে পড়ে থাকতে দেখতে পান। হীরার মাথায় আঘাতের চিহ্ন ছিল।স্থানীয়দের বক্তব্য অনুযায়ী হীরার মাথায় কাটা দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল কোনো বয়স্ক ব্যক্তি কুপিয়ে তাকে হত্যা করেছে। বিষয়টি পুলিশকে জানালে তারা তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে দুজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে আসল ঘটনা বেরিয়ে আসে। এরপরই মুন্নীকে গ্রেপ্তার করা হয়।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বলেন, প্রকৃত খুনিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং আদালতে পাঠিয়েছি।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হিরু মোল্যার সঙ্গে তার বাবা দাউদ মোল্যা, আপন ভাই বিপ্লব মোল্যা, ফারুক মোল্যা ও আলীম মোল্যার পারিবারিক শত্রুতা রয়েছে। এই বিবাদ মেটাতে উভয়পক্ষ একাধিকবার থানার শরণাপন্ন হয়েছেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...