নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা সহ ১০ জন আহত
জমির বিরোধ / আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা সহ ১০ জন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি মোল্লাপাড়া এলাকায় জমি দখলকে নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, আবু তাহের মেম্বার ১৯৮৫ সাল থেকে ২শ’ শতাংশ জমি লীজ নিয়ে চাষাবাদ করে আসিল।

এ জমির লীজ বাতিল ও দখল নিয়ে তারই ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সমপ্রতি এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ সরেজমিন পরিদর্শনে যান। উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানান।

পরে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, হাসিনা বেগম, আমজাত হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...