নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আড়াইহাজারে ধর্ষণ মামলা নিল পুলিশ 
ধর্ষনকারী / গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আড়াইহাজারে ধর্ষণ মামলা নিল পুলিশ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারের পর অবশেষে সকল জল্পনা-কল্পনা শেষে আলোচিত ধর্ষণ মামলাটি রুজু করলেন থানার ওসি। গত সোমবার রাতে উপজেলা বিশনন্দী ইউনিয়নের মানিকপুর গ্রামের এক গার্মেন্টস কর্মী থানায় এসে চালারচর গ্রামের রেজাউলের ছেলে জহিরুল হকের নামে একটি ধর্ষণের লিখিত অভিযোগ দেন।

তখন অভিযোগটি দেখে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব ধর্ষিতাকে বলেন তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে আসলে মামলা নেব। এ কথা নিয়ে ওসি বিভিন্ন সমালোচনার মুখে পড়েন। ধর্ষিতা একথা সাংবাদিকদের জানালে সাংবাদিকরা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় তা প্রচার করেন।

পরে বাধ্য হয়ে ওসি মঙ্গলবার গভীর রাতে অভিযোগকারী নারীকে বাড়ি থেকে ডেকে এনে মামলাটির রুজু করেন। লিখিত অভিযোগ দেওয়ার পুর্বে ওই নারী মৌখিক ভাবে ধর্ষণের ঘটনাটি থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরকে জানালে তিনি মহিলাকে কোর্টে মামলা দায়েরের পরামর্শ দেন। থানা পুলিশের এমন আচরণে হতাশা হয়ে ওই নারী সাংবাদিকের দারস্ত হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষককে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...