নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   তরিকুল সুজনের উপর হামলায় ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে
মামলা / তরিকুল সুজনের উপর হামলায় ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ তরিকুল সুজনের উপর হামলায় ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার ১৮ সেপ্টেম্বর দুপুরে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী জননেতা তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অজন দাস, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলমসহ নেতৃবৃন্দ  ফতুল্লা থানায় গতকাল রাতে তরিকুল সুজনের উপর হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের পূর্বে নেতৃবৃন্দ ফতুল্লা থানা ওসি মুহাম্মদ নুর আযমকে হামলার বিস্তারিত জানান। বিস্তারিত শুনে তিনি হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,অভিযোগ তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই গিয়াস উদ্দিনকে দায়িত্ব দেওয়া এবং গিয়াসউদ্দিন নেতৃবৃন্দের সাথে কথা বলে আশ্বস্ত করেন যে, তিনি হামলাকারী খুজে বের করে যথাযথ শাস্তির উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবেন।

এসময় জেলা সমন্বয়কারী গতকাল রাতে তার উপর হামলাকারী ও তাদের নির্দেশদাতাদের শনাক্তকরণ ও বিচারের দাবি জানিয়ে বলেন, ‘আমি আশঙ্কা করি তারা আবারো হামলা চালাতে পারে। গতকাল রাতে তারা আমাকে শারীরিক ভাবে আহত করে পালিয়ে যাবার সময় আবার হামলার হুমকি দিয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছি।থানার কর্তব্যরত ওসি মুহাম্মদ নুর আযম আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা হামলাকারী এবং তাদের নির্দেশদাতাদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আশা করবো প্রশাসন তার কথা রাখবেন। আমরা দৃঢ় চিত্তে বলি, হামলা-মামলা করে আমাদের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস হুশিয়ারী জানিয়ে বলেন, কোনো হামলাই আন্দোলনকে থামাতে পারবেনা। আমরা মনে করি, রাজনৈতিক কারণেই আজকে সমন্বয়কারীর উপর এই হামলা হয়েছে। যারা শহরে ভয়ের-ত্রাসের রাজত্ব টিকিয়ে রাখতে চায় তারাই এই হামলার জন্য দায়ী। গণসংহতি আন্দোলনের সকল নেতা-কর্মী এই সকল হামলাকে  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের প্রতিটি ন্যায্য আন্দোলনের পাশে থাকবে । নারায়ণগঞ্জ শহরকে একটা নিরাপদ-ভয়মুক্ত, নাগরিক বান্ধব শহর গড়ে তোলাই গণসংহতির লক্ষ্য। ফলে কোনো হামলাই নারায়ণগঞ্জবাসীকে দমিয়ে রাখতে পারবেনা। প্রশাসন ৪৮ ঘন্টার মধ্যে এই হামলাকারী ও তাদের নির্দেশদাতাদের শনাক্তকরণ ও বিচারের আওতায় না আনলে নারায়ণগঞ্জবাসী এই হামলার উপযুক্ত জবাব দেবে। ‘অভিযোগ দায়েরের সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মুনা, সহ-সভাপতি ছাত্রনেতা মোমেন হাসান প্রান্ত, সাধারণ সম্পাদক সৃজয় সাহা ও অন্যান্যরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...