নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে নদী ও খাস জমি দখলের অভিযোগ
দখলের চেষ্টা / সোনারগাঁয়ে নদী ও খাস জমি দখলের অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মারীখালী নদী দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ চলছে এবং সরকারি (খাস) জমি দখল করতে ভাড়াটে সন্ত্রাসী এনে মহরা দিচ্ছে একটি ভুমিদস্যু সিন্ডিকেট। ফলে নদী ছোট হয়ে আসছে এবং নৌ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, মেঘনা নদীর বৈদ্যের বাজার এলাকা দিয়ে ব্রহ্মপুত্র নদের দিকে বয়ে চলা মারীখালির নদীর রঘুভাঙ্গা এলকায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী মোজাম্মেল হোসেন। সে নদী দখল করে একটি তিনতলা বাড়ি নির্মান এবং নদী তীর সংলগ্ন সরকারি খাস জমি দখল করতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলছে।
জানা যায়, মোজাম্মেল সোনারগাঁ পৌরসভার সাহাপুর মৌজার ১৬১ ও ১৬২ দাগে ৫ শতাংশ জমি ক্রয় করে। পরে সে তার ক্রয়কৃত জমিতে বিল্ডিং নির্মান না করে নদী দখল করে একটি তিনতলা বাড়ি নির্মান করে। এলাকাবাসী দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা হামলায় ভয় দেখায়।
স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জানান, মোজাম্মেল হোসেন তার নিজের জমিতে বিল্ডিং না করে অবৈধভাবে সরকারি জমিতে নির্মান করেছে। বর্তমানে সে আমাদের কয়েকজনের ক্রয়কৃত জমি ও সরকারি খাস খতিয়ানের জমি দখল করতে আমাদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করছে। সে জমি দখল করতে কয়েকবার আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। সে থানা, আদালত, শালিস বিচারের রায় না মনে জোড়পূর্বক জমি দখলের পায়তারা করছে।
এ ব্যাপারে মোজাম্মেল হোসেন বলেন, খাসের বিরুদ্ধে আমি ২০০০ সালে আদালতে মামলা করেছি। আমি আদালতের মাধ্যমে জমি ফেরত চেয়ে এ পর্যন্ত চারটি মামলা করেছি যা আদালতে চলমান। যেহেতু আমি মামলা করেছি তাই খাস জমি আমার।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, জমি সংক্রান্ত যে কোন বিষয় আদালত দেখবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...