নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   মাও.আউয়ালের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা করার হুমকি তামিম বিল্লাহ’র
প্রতিবাদ / মাও.আউয়ালের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা করার হুমকি তামিম বিল্লাহ’র
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) কে নিয়ে ডিআইটি মসজিদের খতিব আব্দুল আউয়াল কর্তৃক কটূক্তি করায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জাম’আত নারায়ণগঞ্জ জেলা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৪ অক্টোবর ) সকালে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব মাওলানা গাজী মোঃ তামিম বিল্লাহ আল কাদরী।
সভাপতিত্বের বক্তব্যে তামিম বিল্লাহ আল কাদরী বলেন,আপনি মসজিদের মেম্বারে বসে মিথ্যা বক্তব্য দিয়েছেন আমরা নাকি ড্রাম-তবলা বাজিয়ে ঈদে মিলাদুন্নবী কায়েম করে নারায়ণগঞ্জের মাটিকে অপবিত্র করেছি। আপনি মুরুব্বী মানুষ পিতৃতুল্য আপনাকে কিছু বললে আমার লজ্জা লাগে।
আপনি এত বড় মিথ্যা কথা বলে নারায়ণগঞ্জের আন্তর্জাতিক মিথ্যাবাদী হয়ে গেলেন। মিম্বারে বসে মিথ্যা কথা বলেছেন সেইদিন আপনার নামাজ হয় নি!
তিনি আরোও বলেন, আপনি বলেছেন এটা নাকি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমি বলবো প্রধানমন্ত্রী, এমপি শামীম ওসমান, সেলিম ওসমান, মেয়র, জেলা প্রশাসক- প্রশাসন ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা যুগে যুগে ঈদ-এ-মিলাদুন্নবী পালন করেছেন। আমরা কার কাছে বিচার দিব! আব্দুল আউয়াল’র মিথ্যা চার বন্ধ করেন। তা না হলে সুন্নি জামা-আত নারায়ণগঞ্জ সহ বাংলাদেশে ৬৪ টি জেলায় মামলা করব।
ফতোয়া দিয়ে,প্রশাসনের উদ্দেশ্য করে তিনি আরোও বলেন, আপনি তোবা করেন, এ মন্তব্যে আপনার স্ত্রী’র সম্পর্ক কাটা হয়ে গেছে। আসছে শুক্রবার পর্যন্ত আমি আল্টিমেটাম দিলাম এর মধ্যে আব্দুল আউয়াল ‘কে গ্রেফতার করেন। না হলে সুন্নি জামাআত শুক্রবার মাঠে নামবে। আব্দুল আব্দুল আউয়াল সাহেবকে কি ভাবে শায়েস্তা করতে হয় নারায়ণগঞ্জের মানুষ জানে।
আমার ভাই আল্লামা ফেরদৌস সাহেবতো বেফাস কথা বলে নাই! আল্লামা জুনায়েদ সাহেবতো বেফাস কথা বলে নাই। তাহলে আব্দুল আউয়াল সাহেব জঙ্গি মদত দাতা! প্রশাসনকে বলব  তাকে রিমান্ডে এনে জিজ্ঞাস করেন। কিছু থেকে কিছু হলে নারায়ণগঞ্জ উড়িয়ে দিতে চান। নারায়ণগঞ্জে মাটি কি আপনার বাবার! আপনিতো কুমিল্লা থেকে এসেছেন।  যদি জশনে জুলুসে ঢোল বাজনা দেখাইতে পারে নারায়ণগঞ্জের সুন্নি জামাআত সকলে আপনার মুরিদ হব। তাই বলবো আপনি ডিআইটি মসজিদ ও নারায়ণগঞ্জ ছেড়ে চলে যান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...