নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা
হত্যার চেষ্টা / বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

সোনারগাঁও প্রতিবেদকঃ পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনা ঘটেছে।গত মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ব্যবসায়ী মো: ফজল মিয়া (৬০) কে পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ি মজলিস এলাকার এক বাড়িতে জমি সংক্রান্ত বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে করলে তার ভাই মো: দুলাল (৫০) এগিয়ে আসলে তাকে কুপিয়ে নাড়ি-ভুড়ি বের করে হত্যা চেষ্টা চালায়। এ ঘটনায় মারাত্মক আহত ফজল মিয়ার ছেলে ইয়াছিন হোসেন নির্ঝর সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আসামীরা হলেন,বাড়িমজলিশ এলাকার মৃত মোঃ হাশেম প্রধানের ছেলে মো: রাজ্জাক (৬০), মো: মহসিন (৫৫), রাজ্জাকের ছেলে মো: নাহিদ (২৫), মৃত মহিউদ্দিন প্রধানের ছেলে মো: ইমদাদ হোসেন (৫৫), মৃত মজিদ প্রধানের ছেলে মো: জামান প্রধান (৪৫), মহিউদ্দিন প্রধানের আরেক ছেলে মো: শামীম (৪২), গিয়াসউদ্দিনের ছেলে সজিব (৩৮) ও শাহ আলম (৩৫) সহ অজ্ঞাত ১০-১২ জন।

চাঞ্চল্যকর হত্যা চেষ্টার ঘটনার পর অভিযান চালিয়ে মহিউদ্দিনের ছেলে এমদাদ হোসেন (৫৫) কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের কে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...