নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   প্রবাসী বাড়িতে সন্ত্রাসী হামলায় ২ নারী আহত, ভাংচুর লুটপাট
সন্ত্রাসী হামলা / প্রবাসী বাড়িতে সন্ত্রাসী হামলায় ২ নারী আহত, ভাংচুর লুটপাট
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে প্রবাসী বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে দুই নারীকে পিটিয়ে বসত বাড়ী ভাংচুর ও লুটপাট চালিয়ে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনার ২ দিন পর রোববার (২২ অক্টোবর) দুপুরে আহতের সদ্য প্রবাস ফেরৎ ছেলে রিপন মিয়া বাদী হয়ে সন্ত্রাসী ছগিরসহ ৪ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১০/১৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত ও অভিযোগের বাদী সূত্রে জানাগেছে, বন্দরের মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাতাকাটা এলাকার মৃত আজগর আজগর আলী মিয়ার ছেলে স্থানীয় সন্ত্রাসী ছগির ও তার ভাই নূর মোহাম্মদ মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে একই এলাকার মৃত আয়নাল হক মিয়ার বৃদ্ধা স্ত্রী রেনু বেগমের সাথে পূর্ব শত্রুতা চলছিল।
এ ঘটনার জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রতিপক্ষ ছগির মিয়া ও তার বড় ভাই নূর মোহাম্মদ ছগির মিয়ার ছেলে জাফর ও নূর মোহাম্মদ মিয়ার ছেলে সাব্বিরসহ অজ্ঞাত নামা ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে। ওই সময় হামলাকারিরা বৃদ্ধা রেনু বেগম (৫৫) ও তার মেয়ে রেশমি আক্তার (৩৫ )কে এলোপাতারি ভাবে পিটিয়ে শ্লীতাহানীসহ বাড়িঘড় ভাংচুর করে। ওই সময় হামলাকারিরা ঘরে প্রবেশ করে প্রবাস থেকে আনা ৭৫ গ্রাম স্বর্ণ যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...