নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
বিক্ষোভ / ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল আহমেদ সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।বুধবার বেলা তিনটায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২ (অক্টোবর ) উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বালিয়াপাড়া বাজার থেকে রাত ৯ টার দিকে রিকশা যুগে বাড়িতে যাওয়ার পথে রিক্সা গতিরোধ করে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।এ ঘটনায় ৫ই অক্টোবর দেলোয়ারের ভাই জাকির হোসেন,

বাদী হয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল আহমেদ সহ ১৩ জনের নাম উল্লেখ করে ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বর্তমানে সকল আসামীরা জামিনে রয়েছেন। ইউপি সদস্য সোহেলকে আসামি করায় ওই এলাকার সর্বস্তরের লোকজন বুধবার বেলা ৩ টায় বালিয়াপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বালিয়াপাড়া পুরো এলাকা প্রদক্ষিণ করে বালিয়াপাড়া বাজারে বিক্ষোভ সমাবেশ করে।

ওই সমাবেশে বিপুল সংখ্যক এলাকাবাসী ইউপি সদস্য সোহেল আহমেদ সহ অন্যদের বিরুদ্ধে করা মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সোহেল আহমেদ বলেন যেদিন এই ঘটনা ঘটেছে আমি ঐদিন কক্সবাজারে অবস্থান করছিলাম আমি ওই ঘটনার সাথে জড়িত নই। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এলাকায় হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে পূর্ব শত্রুতার জেরে এ মামলায় পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...