নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করায় ইউপি সদস্যের বাড়িতে লুটপাট অগ্নিসংযোগ
অগ্নিসংযোগ / মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করায় ইউপি সদস্যের বাড়িতে লুটপাট অগ্নিসংযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করায় মেম্বারের বাড়িতে লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ২৫ অক্টোবর দুপুরে উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। এরই জের ধরে বিকালে ওই ইউপি সদস্যের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে এলাকাবাসির সূত্রে জানাগেছে,
গত ২ (অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বালিয়াপাড়া বাজার থেকে রিকশা যুগে বাড়িতে যাওয়ার পথে রাত ৯ টার দিকে তার রিকশা গতিরোধ করে চাপাতি দিয়ে  কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায়  ৫ অক্টোবর দেলোয়ার হোসেনের ভাই জাকির হোসেন বাদী  হয়ে ইউপি সদস্য সোহেল সহ ১৩ জনের নাম উল্লেখ করে  আরো অজ্ঞাত ৮/১০ জনের   বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সোহেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার ২৫ (অক্টোবর) বেলা ৩ টায় বালিয়াপাড়া এলাকায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।
এর পর বিকেলে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের লোকেরা ইউপি সদস্য সোহেলের বাড়ি ভাঙচুর, লুটপাট করে অগ্নিসংযোগ করে দেয়।
এ বিষয়ে ইউপি সদস্য সোহেল আহমেদ জানান, মিথ্যা মামলার প্রতারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করায় প্রতিপক্ষের লোকেরা আমার বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে ব্যাপক ক্ষতি করেছে ।  এই  অগ্নিসংযোগের কারণে আমার ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ অর্থের ক্ষতি সাধন হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আহসানুল্লাহ জানান ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...