নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   সটগান পরিষ্কার করার সময় আড়াইহাজার থানায় এক কনস্টেবল গুলিবিদ্ধ
মৃত্যুর হাত থেকে রক্ষা পেল / সটগান পরিষ্কার করার সময় আড়াইহাজার থানায় এক কনস্টেবল গুলিবিদ্ধ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

শাহজাহান কবির আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় শটগান পরিষ্কারের সময় এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলের নাম টিপু সুলতান (৪৮)।

বৃহস্পতিবার ২ নভেম্বর সকালে আড়াইহাজার থানায় এই দুর্ঘটনা ঘটে। গুলিবিদ্ধ  কনস্টেবলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

আহত টিপু সুলতানের সহকর্মী কনস্টেবল বাবুল বলেন, টিপু সুলতান এবং আমরা উভয়েই নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় কর্মরত আছি। আজ বৃহস্পতিবার সকালের দিকে আমি আমার ব্যবহৃত শটগানটি পরিষ্কার করছিলাম। ওই অস্ত্রটিতে যে গুলি লোড করা ছিল তা আমার জানা ছিল না। ওই সময় টিপু সুলতান গোসল করে সামনে দিয়ে যাচ্ছিল। তখন অসাবধানতাবশত গুলি বেরিয়ে টিপু সুলতানের ডান হাতে এবং পিঠে স্প্রিন্টার বিদ্ধ হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। তবে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন বর্তমানে তাকে আশংকামুক্ত রাখতে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে স্প্রিন্টার বিদ্ধ হয়ে এক পুলিশ সদস্য আমাদের জরুরি বিভাগে আসে। বর্তমানে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন আঘাতটি গুরুতর নয়। ঘণ্টাখানেকের মধ্যেই তাঁকে ছেড়ে দেয়া হতে পারে। তবে আমরা বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে জানিয়েছি। আড়াইহাজার থানার ওসি আহসানুল্লাহ সত্যতা স্বীকার করে বলেন মিসফায়ারে এই দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ কনস্টেবল সুস্থ আছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...