নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত গ্রেফতার ৪
জমি নিয়ে দ্বন্দ্ব / আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত গ্রেফতার ৪
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের হয়েছে।

অভিযোগের সূত্রে জানা গেছে , ওই গ্রামের নাজিমউদ্দিন মেম্বারের ছেলে মোশরফ গংদের সাথে প্রতিবেশী আলউদ্দিনের ছেলে মোঃ আলী গংদের দীর্ঘ দিনের জমিজমা সম্পত্তি সংক্রান্তে বিরোধ চলে আসছিল । এ বিষয়ে কয়েবার স্থানীয় ভাবে বৈঠক হলেও বিষয়টির সামাধন হয়নি। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটির মাধ্যমে সংঘর্ষ বেধে যায়। এতে মামলার বাদী মোশারফ (৩৫) সহ উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে হোসেন (৫২), জসিম (৪১) কাউসার (৩০), কুদ্দুছ (৩১) ও রতন  (৩৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আঃ রহিম জানান, এ ঘটনায় ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...