নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   জাতীয় ছাত্রসমাজ নারায়ণগঞ্জ সদর উপজেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
সভা / জাতীয় ছাত্রসমাজ নারায়ণগঞ্জ সদর উপজেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় ছাত্রসমাজ নারায়ণগঞ্জ সদর উপজেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৭ অক্টোবর ) বিকেল ৪টায় হাজীগঞ্জ পাঠানটুলি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ছাত্রসমাজ নারায়ণগঞ্জ সদর উপজেলার শাখার সহ-সভাপতি মো.জীবন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় ছাত্রসমাজ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো.শাহাদাত হোসেন রুপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রসমাজ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মো.শাহ আলম সবুজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রসমাজ নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি এসএম নাফিজ রহমান,জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো.মুরাদ হোসেন মুন্না,যুগ্ম সম্পাদক সাগর হোসেন রাহাত,সাংগঠনিক সম্পাদক অধবু সায়েম অনিক, নাফিজুল ইসলাম শুভ,সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান শুভ, মো.রুবেল আহমেদসহ ছাত্রসমাজের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শাহাদাত হোসেন রুপু বলেন, দেশের অসহায় দুস্থ মানুষের সেবার জন্যই জাতীয় ছাত্র সমাজ জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছে। আমার নেতা প্রয়াত ৪ বারের সাংসদ নাসিম ওসমানের হাত ধরেই আমার রাজনীতি শুরু। যেই নেতাকে জীবদ্দশায় সকল সময়ে দেখেছি অসহায় মানুষের কল্যানে তাদের পাশে সর্বসময় দাড়িয়েছেন। সেই নেতার আদর্শকে বুকে ধারন করেই আমি ও আমরা রাজনীতি করছি। আমরা চাই রাজনীতি হোক দেশের সাধারন মানুষের কল্যানের জন্য। তিনি আরও বলেন,মানুষের ভালবাসা মানুষকে তার অন্তরে ঠাই করে দেয়। আমার রাজনীতির গুরু প্রয়াত নাসিম ওসমানের জানাজায় কি পরিমান মানুষ অংশ নিয়েছেন তা নারায়ণগঞ্জের সকলেই জানেন। তার জানাজায় প্রচুর মানুষ হয়েছিলো কারন তিনি মানুষের কল্যানে কাজ করেছেন। ঠিক তেমনীভাবে আমিও চাই তার মতো মানুষের হৃদয়ে স্থান করে নিতে। যেন মুত্যৃর পর মানুষের কাছে শেষ ভালবাসা টুকু পাই।

অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জ সদর উপজেলার শাখার সহ-সভাপতি মো.জীবন আহমেদ বলেন, জাতীয় ছাত্র সমাজ সাধারন মানুষের মুখে হাসি ফোটাতেই রাজনীতি করছে। কোন অশুভ শক্তি আমাদেরকে বিপথগামী করতে পারবেনা। কারন যে নেতা সাধারন মানুষের কল্যানে রাজনীতি করে সে কখনও খারাপ হতে পারেনা। আমি নেতৃবৃন্দের কাছে বলবো আপনারা সকল সময় আমাদেরকে মানুষের কল্যানে কাছে ডাকবেন আমরা সেখানেই উপস্থিত হবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...