নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   জেলার খবর   প্রধান সড়ক দখল করে দোকানপাট অটোষ্ট্যান্ড | ব্যাবস্থা নেওয়ার আশ্বাস
দখল / প্রধান সড়ক দখল করে দোকানপাট অটোষ্ট্যান্ড | ব্যাবস্থা নেওয়ার আশ্বাস
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢকা বিশনন্দী ফেরীঘাট আ লিক মহাসড়কের আড়াইহাজার সদর বাজারে শুধু ফুটপাথ নয়, প্রধান সড়কই দখল করে ফেলেছে অবৈধ দোকানপাট, রিকশা ও অটো রিকশা গুলো। ফলে যানবাহন ও লোকজনের চলাচল মারাত্মক ভাবে বিঘিœত হচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই।

বি.বাড়িয়া জেলার জনসাধারণসহ আড়াইহাজার উপজেলার পূর্বা লের প্রায় সব লোকজন এ সড়কে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। এতদিন পর্যন্ত বিআরটিসি, অভিলাস পরিবহন সহ সব গুলো বাস সার্বিস এই বাজারের উপর দিয়ে চলাচল করতো। তখনো বাজারে যানজট ছিল নিত্য দিনের সঙ্গী। তবে বর্তমানে নরসিংদী মদনগঞ্জ সড়কের পুরাতন রেলওয়ে ষ্টেশন থেকে দক্ষিণপাড়া মার্কাজ মসজিদ পর্যন্ত একটি বাইপাস রাস্তা হওয়ার ফলে বড় বড় যানবাহনগুলোর চাপ কিছুটা কমেছে। কিন্তু বর্তমানে বিড়ম্বনার কারণ হচ্ছে ফুটপাথ ছেড়ে বিভিন্ন  প্রকার ফল ফলারী, আতর টুপি এ সবের দোকান, সরবতের দোকান এ সমস্ত দোকানগুলো এখন প্রধান সড়কই দখল করে নিয়েছে। তা ছাড়া বাজারের যেখানে খুশি সেখানেই রিকশা ও অটো রিকশাগুলো যাত্রী নামিয়ে সেখানেই বসে থাকে। ফলে অন্যান্য যানবাহন ও লোকজনের চলাচল মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। দোকান্দার, রিকশা চালক এবং অটো চালকেরা কারো কোন কথা মানছে না। কেউ প্রতিবাদ করলেই তার সাথে তারা অশালীন আচরন করে থাকে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ এর সাথে কথা বললে তিনি জানান, এ ব্যাপারে এর আগে কেউ আমাকে অবগত করেনি। বিষয়টি যেহেতু জানতে পারলাম সেহেতু অচিরেই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক একই রকম বক্তব্য দিয়েছেন সহকারী কমিশনার (ভুমি) শামসুজ্জাহান কনক। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...