নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   কুপিয়ে জখমের ঘটনার ২০ দিন পর ৬ জনের বিরুদ্ধে মামলা
মামলা / কুপিয়ে জখমের ঘটনার ২০ দিন পর ৬ জনের বিরুদ্ধে মামলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বাতেন (২৪) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার ঘটনার দীর্ঘ ২০ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আহত যুবকের মা বিলকিছ আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর)  হামলাকারি নিরবসহ ৬ জনের নাম উল্লেখ্য করে ও ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

যার মামলা নং- ৬(১১)২৩। এর আগে গত ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী এলাকাস্থ ১নং গল্লি জনৈক হানিফ মিয়ার দোকানের পিছনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত যুবক বাতেন বন্দর থানার ২১নং ওয়ার্ডের সালেহনগর এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে। সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হলেও মামলার কোন আসামীকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারোনি পুলিশ। মামলার আসামীরা হলো বন্দর রুপালী আবাসিক এলাকার আকরাম মিয়ার ছেলে নিরব (২৫) একই এলাকার কামাল হোসেন মিয়ার ছেলে শুভ (২৮) সালেহনগর নতুন মসজিদ এলাকার মৃত মাবু মিয়ার ছেলে আলম (২৫) একই এলাকার এবাদুল্লাহ মিয়ার ছেলে পিয়েল (২৪) বন্দর রুপালী আবাসিক এলাকার সাগর (২৯) ও বন্দর বাবুপাড়া এলাকার সাইফুল (২৭)। মামলার তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার সালেহনগর নতুন মসজিদ এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে বাতেন সাথে উল্লেখিত বিবাদীদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৮ অক্টোবর দুপুরে প্রতিপক্ষ সন্ত্রাসী নিরবসহ উল্লেখিত বিবাদীগন পূর্ব পরিকল্পিত ভাবে বাতেনকে হত্যার উদ্দেশ্যে জনৈক হানিফ মিয়ার দোকানে পিছনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলাপাতারী ভাবে কুপিয়ে নগদ ১৪ হাজার ৮’শ ১৫ টাকা ও ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...