নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   ফুটবলারদের উপর কিশোর গ্যাংয়ের হামলা | তদন্তে যায়নি পুলিশ
হামলা / ফুটবলারদের উপর কিশোর গ্যাংয়ের হামলা | তদন্তে যায়নি পুলিশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  মদনগঞ্জে ফুটবল খেলোয়ারদের কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার ২দিনেও তদন্তে যায়নি পুলিশ। পুলিশের গাফিলতির কারণে হাসপাতালের বেডে কাতরাচ্ছে আহতরা। ঘটনাটি এলাকায় বেশ চা ল্যের সৃষ্টি করেছে। এদিকে পুলিশের তদন্তে অনীহার কারণে হামলাকারী কিশোর গ্যাংয়ের ভয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নিরীহরা। তথ্য সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার যুবকরা দীর্ঘ দিন ধরে পার্শ্ববর্তী মদনগঞ্জ এলাকার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মাঠে ফুটবল প্র্যাক্টিস করে আসছিল।

এর ধারাবাহিকতায় বেপারীপাড়া এলাকার শিক্ষিত তরুন কাউছার,শিপলু,পাপ্পু,সাদমানসহ ১০/১২জনের একটি টীম প্রতিদিনের ন্যায় ১১ নভেম্বর শনিবার বিকেলে খেলতে যায়। খেলার এক পর্যায়ে সন্ধা হয়ে যায়। সন্ধার পর পরই মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কথিত কোচ ছৈয়াল বাড়ি ঘাট এলাকার সিদ্দিক চৌধুরীর ছেলে স্বপন চৌধুরী নেতৃত্বে কিশোর গ্যায় বø্যাক সাব্বির গ্যাং তাদের উপর অতর্কিত হামলা চালায়। খেলোয়াররা প্রাণরক্ষার্থে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাদেরকে ধারালো অস্ত্র-সস্ত্রসহ লোহার রড দিয়ে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কোপায়।

এতে ঘটনাস্থলেই কাউছার,পাপ্পু,সাদমানসহ ১০/১২জন গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল হতে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় আহতদের পক্ষে বেপারীপাড়া এলাকার মৃত ওরশন জামালের ছেলে রাকিব বাদী হয়ে শনিবার রাতেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার অভিযোগ দায়েরের ২দিন অতিবাহিত হতে চললেও পুলিশ অভিযোগের কোন তদন্তে যায়নি। ১০/১২জন তরুন আহত হওয়ার পরও পুলিশের তৎপরতা না থাকায় জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...