নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ঢাবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আশরাফ উদ্দিনকে সম্মাননা
নবীন বরন  / ঢাবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আশরাফ উদ্দিনকে সম্মাননা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ২৯তম ব্যাচের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলাদেশ ডট. কমের প্রকাশক আশরাফ উদ্দিন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ইনস্টিটিউটের কো-কারিকুলার কমিটির আহŸায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) সভাপতি ও উপপুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ) মোহাম্মদ মতিয়ার রহমান, ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, অধ্যাপক ড. এম২ অহিদুজ্জামান এবং অধ্যাপক মো. ফজলুর রহমান।

এসময় অনুষ্ঠানে আশরাফ উদ্দিনের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, দেশে শিক্ষার প্রসার ও শিক্ষাব্যবস্থাকে মানসম্মত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সময় ও তথ্য-প্রযুক্তির সঠিক ব্যাবহার এবং জ্ঞান চর্চার মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ উন্নত দেশে উপনীত হওয়ার রূপকল্প ২০৪১ অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। ৳

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...