নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় যুবলীগের দোয়া 
দোয়া / প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় যুবলীগের দোয়া 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ

তফসিল ঘোষণা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় সদর থানা যুবলীগের শহরে মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর ) সন্ধ্যায় দুই নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সদর থানা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ বাদল বলেন, সারা বাংলাদেশ এর সবাই মনোনয়ন চাইবে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, যিনি নৌকা মনোনয়ন পাবেন তিনিই নৌকার মালিক আমরা যে যেখানেই থাকি না কেনো নৌকার হয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার ভোট চাইবো। আগামীতে নৌকার বিজয় কেও ঠেকাতে পারবে না, যারা জ্বালাও পড়াও রাজনীতি করবে  তাদেরকে জনগণ ভোটের মাধ্যোমে জবাব দিবে। আমাতের মাঝে নেতৃতাবের কোন প্রতিযোগীতা নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের নেতা।
নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সভাপতি শাহীন সরকার এর সভাপতিত্বে ও বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড নুরজাহান, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মাসুম, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সাবেক সভাপতি এস টি আলমগীর, সোনারগাঁও যুবলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড রানা, জেলা মৎস্য জীবী লীগের সভাপতি শামসির আহমেদ, সদর থানা যুবলীগের সদস্য সচিব  আশরাফ উদ্দিন আল মামুন পাঠান,যুবলীগ নেতা শামসুল ইসলাম শামসু, নুরু সিকদার সহ প্রমুখ।,
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া পড়া হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...