নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে নসিমন উল্টে চালকের মৃত্যু
সড়ক দুর্ঘটনা / বন্দরে নসিমন উল্টে চালকের মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ নসিমন মেরামত করার সময় অসাবধনতা বসত গাড়ী উল্টে গিয়ে ফিরোজ ওরফে ময়না (৩৮) নামে এক নসিমন চালক মৃত্যুবরণ করেছে। রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চালক মৃত্যুবরণ করে। নিহত নসিমন চালক ফিরোজ ওরফে ময়না মিয়া বন্দর থানার নূরবাগ এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে ও ৩ সন্তানের জনক।

এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রত্যেক্ষদৃশিরা জানিয়েছে, প্রতিদিনের ন্যায় শনিবার বেলা ১২টায় দিনমজুর ফিরোজ ওরফে ময়না মিয়া  নসিমন চালানোর সময় হঠাৎ করে একরামপুর এলাকায় তার ব্যবহৃত গাড়ীটি বিকল হয়ে যায়। পরে উল্লেখিত চালক রাস্তার সামনে নসিমন মেরাতম করার সময় হঠাৎ করে নসিমন গাড়ীটি তার গায়ের উপর পরে গেলে মহুর্তে মধ্যে গুরুত্বর জখম হয়।

স্থানীয়রা তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...