নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মহাসড়কে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পরে বাসের যাত্রী সহ ১০ জন আহত
দুর্ঘটনা / মহাসড়কে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পরে বাসের যাত্রী সহ ১০ জন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের  ১১টি বিদ্যুতের খুঁটি মহাসড়কে  উপর আচড়ে পরে পথচারিসহ ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।স্থানীয়রা আহতদের উদ্ধার কর সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় প্রায় ২০ কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। গত সোমবার (২০ নভেম্বর) ১০টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের ইপিলিওন  গার্মেন্টসের সামনে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনার খবর পেয়ে বন্দর  থানা পুলিশ ও বিদ্যুৎ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। উপজেলার মদনপুরস্থ ইপিলিয়ান গার্মেন্টস  সামনে ড্রেনের নির্মাণ কাজ চলছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে স্থানীয় একটি মহল রাতের আঁধারে বিদ্যুৎ খুটির পাশ থেকে মাটি কেটে নিয়ে যায়।
বিদ্যুৎ খুটির স্থান থেকে অতিরিক্ত মাটি সরে যাওয়ার কারণে পল্লী বিদ্যুতের ১১ টি বৈদ্যুতিক খুঁটি মহাসড়কের রাস্তায় আচড়ে পরে। ওই সময় একটি বিদ্যুতের খুঁটি যাত্রীবাহী আসমানী পরিবহনের উপর আচড়ে পরলে ওই সময় পথচারী সহ ১০ জনযাত্রী আহত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...