নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়   |   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান   |   পবিত্র আশুরা কারবালা স্মরণে তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম   |   নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত   |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে দুই ডাকাতকে ধরে গণপিটুনী, ধারালো অস্ত্র ককটেল উদ্ধার
ডাকাতি / আড়াইহাজারে দুই ডাকাতকে ধরে গণপিটুনী, ধারালো অস্ত্র ককটেল উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দৃই ডাকাতকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হচ্ছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী গ্রামের মতিনের ছেলে রফিকুল (৩০) ও রমজানের ছেলে সোহাগ (২০)।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার রাত ৭টার দিকে ওই দুইজন তাতুয়াকান্দা এলাকায় সন্দেহজনক ভাবে হাতে বেগ হাতে নিয়ে ঘুরা ফেরা করা কালে লোকজন তাদেরকে সন্দেহ করে। তারা তাদেরকে ডেকে কথা বলার চেষ্টা করলে তারা পালাতে চেষ্টা করে।  ওই সময় উত্তেজিত জনতা তাদেরকে আটক করে তাদের সাথে থাকা বেগ তল্লাশী করে বেগে থাকা দুটি বড় ধারালো ছুরি, দুটি ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম, শর্টপেন্ট, গেঞ্জি, মুখোশ এ সমস্ত জিনিস উদ্ধার করে।

পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। আড়াইহাজার থানার এস আই নাহিদ মাসুম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...