নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আরো খবর   বন্দরে অগ্নিদগ্ধে ঘটনার ৭ দিন পর হুমায়নের মৃত্যু
মৃত্যু / বন্দরে অগ্নিদগ্ধে ঘটনার ৭ দিন পর হুমায়নের মৃত্যু
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে চুরির প্রস্তুতি কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন অবস্থায় অবশেষে  অগ্নিদগ্ধ  হুমায়ুন (২৮) নামে এক যুবক মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। গত শনিবার (২ ডিসেম্বর) রাতে পৌনে ১০ টায় ঢাকা শেখ হাসিনা র্বান ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতুবরনকারি হুমায়ন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাসির মিয়ার ছেলে। এর আগে গত  শনিবার (২৫ নভেম্বর) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুরস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসায় রড চুরি করার সময় এ ঘটনাটি ঘটে।

এদিকে খবর পেয়ে ঢাকা শাহবাগ থানা পুলিশ উল্লেখিত হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
উল্লেখ , গত শনিবার রাত সাড়ে ১১টায় সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাসির মিয়ার ছেলে হুমায়ন ও সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে মুন্নাসহ অজ্ঞাত নামা চোরের দল চুরি করার উদ্দেশ্যে হাজীপুস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসা কৌশলে প্রবেশ করে।

পরে চোরের দল মাদ্রাসার ছাদে উঠে লোহার রড চুরি করার সময় অসাবধানতা বসত ১১ হাজার ভোল্টের তারের সাথে বিদুৎত পৃষ্ট হয়ে হুমায়ন মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...