নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার
 প্রচ্ছদ   লীড নিউজ   গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১, একই পরিবারের ৩ জন দগ্ধ
গ্যাস লাইনে লিকেজে বিস্ফোরণ / গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১, একই পরিবারের ৩ জন দগ্ধ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে জমা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে তাছলিমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো দগ্ধ হয়েছেন ৩ জন। গত শনিবার (০২ ডিসেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জের বানিয়াদী এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত তাছলিমা বেগম রূপগঞ্জের বানিয়াদী এলাকায় কবির হোসেনের স্ত্রী। তিনি পেশায় একজন নার্স।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় (০৩ ডিসেম্বর) রবিবার রাতে মৃত্যু হয় তাছলিমা বেগমের। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় নিহতের স্বামী কবির হোসেন, মেয়ে সিনথিয়া, ছেলে তাসমিত রায়হান তাসিন নামের আরো তিনজন দগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বানিয়াদী এলাকায় একতলা বাড়ির একপাশে দুই কক্ষে কবির হোসেনের প্রথম স্ত্রী তাছলিমা তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন। আরেক পাশে দুইটি কক্ষে দ্বিতীয় স্ত্রী মারুফা তার এক মেয়ে নিয়ে থাকেন। প্রথম স্ত্রী তাছলিমা উপজেলার  ডি কে এম সি নামক বে সরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে শনিবার রাত ৮টার দিকে তিনি বাড়িতে আসেন। ঘরের একটি কক্ষে থাকতেন তিনি। আর আরেকটি কক্ষে থাকতেন দুই ছেলে-মেয়ে। গত শনিবার ১১টার দিকে হঠাৎ তার ঘরের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। শব্দে দুইটি কক্ষের দরজা ও জানালা ভেঙ্গে যায়।
সাথে সাথে তাছলিমা যে কক্ষে থাকতেন সে কক্ষে আগুন জ্বলে উঠে। এসময় আগুনে দগ্ধ হন তাছলিমা বেগম। তাকে বাঁচাতে এগিয়ে আসলে আগুনে দগ্ধ হন তার স্বামী কবির হোসেন, মেয়ে সিনথিয়া ও ছেলে তাসমিত রায়হান তাসিন।
স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের রাতেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থান মারা যান তাছলিমা বেগম।
রূপগঞ্জ থানার ওসি/তদন্ত জুবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...