নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   সেলিম ওসমানের মত ভালো মানুষ আমরা হারাতে চাই না – রফিক মেম্বার
সভা / সেলিম ওসমানের মত ভালো মানুষ আমরা হারাতে চাই না – রফিক মেম্বার
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে জাতীয় পার্টি লাঙ্গল এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জ ৫ আসনে এ কে এম সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।২১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ সন্ধ্যা গোগনগর ইউনিয়নের আমতলামোড় ইউপি সদস্য শেখ মোঃ রফিক মেম্বারের বাসায় অনুষ্ঠিত হয় এ উঠান বৈঠক। গোগনগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের নারীদের প্রথম দিনের উঠান বৈঠক করেন রফিক মেম্বার। এসময় এই ওয়ার্ডের শতাধিক নারী উপস্থিত ছিলেন।উঠান বৈঠকে রফিক মেম্বার বলেন, সেলিম ওসমানের মত ভালো মানুষ আমরা হারাতে চাই না।

আপনেরা জানেন যে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর, আলীরটেক দুইটি ইউনিয়ন সহ বন্দর উপজেলার ৫টি মোট ৭টি ইউনিয়ন আছে প্রতিটি ইউনিয়নে উন্নয়ন করে চলেছে সেলিম ওসমান। আমাদের ইউনিয়নে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে চার তলা একটি ভবন করেছে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে। আপনার আমার শিশুদের ভবিষ্যৎ এর জন্য সেলিম ওসমানের জন্য একজন শিক্ষানুরাগী মানুষ আমাদের দরকার। বাংলাদেশের মধ্যে এমন কোন এমপি নেই যে সেলিম ওসমানের মত উন্নয়ন করেছে। সেলিম ওসমানের মত উনার স্ত্রীও মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আপনাদের মনে নেই করোনার সময় ২০ কেজি চাল ও দুই কেজি ডাল দিয়েছেন।তিনি আরো বলেন,বন্দরে গরু বিক্রি করে সাড়ে ৪ কোটি টাকা দিয়ে মাদ্রাসা করে দিয়েছে এতিম,অসহায় শিশুদের জন্য। উনার আসনে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। আমাদের উন্নয়নের অগ্রযাত্রা যাতে বেগ পেতে না হয় তার জন্য শেখ হাসিনার সরকারের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ যেভাবে রোল মডেল হয়েছে তার জন্য এই সরকারকে ক্ষমতায় আনতে হবে। যার জন্য সেলিম ওসমানকে আমাদের প্রয়োজন।রফিক মেম্বার আরো

বলেন,বাংলাদেশের প্রতিটি জায়গায় শেখ হাসিনার উন্নয়ন আপনেরা দেখতে পারছেন। আপনেরা দেখেন ১৫ বছর আগের বাংলাদেশ ও ১৫ বছর পরের বাংলাদেশ। শেখ হাসিনা দেশ উন্নয়ন করে চলেছে।তাই আজ থেকে আগামী নির্বাচনের দিন পর্যন্ত আমরা তার জন্য কাজ করে যাবো। তাই আমরা দুইটি দল করতে চাই একটা মহিলাদের নিয়ে আরেকটা পুরুষদের নিয়ে। আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জন্য সেলিম ওসমানের পক্ষে ভোট চাইবো। আপনেরা আমার পাশে সব সময় থাকবেন।বক্তব্য শেষে জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত ওয়ার্ডের নারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।এসময় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক নাজির মাদবর, নুরুল আমিন খান, আশাবদ্দিন প্রধান, কাদির মন্ডল, মিনু বেগম, হাবিজা, আহসান উল্লাহ সহ এলাকার কয়েক শতাধিক নারী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...