নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   স্ত্রীকে নির্যাতন ঘটনায় যৌতুক লোভী স্বামী ও ২য় স্ত্রীর বিরুদ্ধে মামলা
মামলা / স্ত্রীকে নির্যাতন ঘটনায় যৌতুক লোভী স্বামী ও ২য় স্ত্রীর বিরুদ্ধে মামলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে পাষণ্ড স্বামী ও দ্বিতীয় স্ত্রী কর্তৃক প্রথম স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) নির্যাতিত প্রথম স্ত্রী ফাতেমা আক্তার সুমা বাদী হয়ে পাষণ্ড স্বামী  আব্দুস সালাম ও দ্বিতীয় স্ত্রী রাজিয়া ওরফ রজনীকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন।

 

যার মামলা নং ১৯(১২)২৩। এর আগে গত ১২ ডিসেম্বর বিকেল ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। মামলা সূত্রে জানা গেছে গত ১৭ বছর পূর্বে বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের আদমপুর এলাকার হাজী আব্দুর রব মিয়ার মেয়ে ফাতেমা আক্তার সুমা বেগমের সাথে একই উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত রমজান আলী সরদারের ছেলে আব্দুস সালাম মিয়ার সাথে ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুক লোভ স্বামী আব্দুস সালাম মিয়া তার স্ত্রীর কাছে বিভিন্ন সময়ে  যৌতুক দাবিতে নির্যাতন করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর দ্বিতীয় স্ত্রী রাজিয়া ওরফে রজনী বেগমের পরামর্শে যৌতুক লোভী স্বামী আব্দুস সালাম প্রথম স্ত্রী ফাতেমা আক্তার সুমা  বেগমকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করলে প্রথম স্ত্রী তার পিত্রালায় চলে আসে।

পরে গত ১২ ডিসেম্বর বিকেল ৫টায় যৌতুক নবী স্বামী আব্দুস সালাম ও তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া ওরফে রজনী বেগম  প্রথম স্ত্রীর পিত্রালয়ে এসে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই সময় প্রথম স্ত্রী যৌতুক দিতে ও অনিহা প্রকাশ করলে এ ঘটনায় পাষান্ড যৌতুক লোভী স্বামী ও ২য় স্ত্রী ক্ষিপ্ত হয়ে প্রথম  স্ত্রীকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। পরে বাড়ি লোকজন ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান,  যৌতুকের দাবিতে প্রথম স্ত্রীকে মারপিট করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...